৩০.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শেরপুরের নকলায় গোলাকান্দা যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ই জানুয়ারি)উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের গোয়ালেরকান্দা গ্রামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাজাইকাটা একাদশ বনাম গোয়ালাকান্দা একাদশের মধ্যে খেলায় কাজাইকাটা একাদশ চ্যাম্পিয়ন ট্রফি ও গোয়ালাকান্দা একাদশ রানার্সআপ ট্রফি অর্জন করে।
তুমুল প্রতিযোগিতা মুলক খেলায় আগত অতিথি ও দর্শকরা খেলাটি উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে আগত অতিথিরা চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি বিতরন করেন।
খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঠাকাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান মুস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ৬ নং পাঠাকাটা ইউনিয়নের জনতার চেয়ারম্যান মোবারক হোসেন মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের যুবদলের আহবায়ক শামীম কবিরাজ, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর সাত্তার, ৬ নং পাঠাকাটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল রহমান জর্জ, যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামাল, যুবদল নেতা, পলাশ ,লুৎফর, খোরশেদুল সহ উপস্থিত ছিলেন, ক্রিড়ামোদি কিশোর যুবক সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, মোহাম্মদ খোকন মিয়া।