২৭.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে পবিত্র ঈদ উল আজহায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৯ মে) রাতে গৌরীপুর প্রেসক্লাবে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র দলের সাবেক তুখুর নেত্রী গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র দলের সাবেক নেতা গৌরীপুরের কৃতি সন্তান শাহ নাসির উদ্দিন রুমন এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি গৌরীপুরের কৃতি সন্তান, নুরুজ্জামান সুহেলসহ জেলা ও উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় তারা গৌরীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বেগ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সফলতা কামনা করেন।

গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আগত অতিথিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি সম্পাদক সহ কার্যকরি কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও গণমানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম