২৭.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ‘কোরআন দিবস’ উপলক্ষে ছাত্র গণজমায়েত আলোচনা সভা ও পবিত্র কুরআন মাজিদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১১ মে) বিকেলে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে এবং সাইফুল্লাহ মো. মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার দাওয়াহ সম্পাদক রাশেদুল ইসলাম সহ উপস্থিত ছিলেন, স্থানীয় নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম