২৭.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন সুজা হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল তিনি বলেন, “সুজা ছিলেন একজন সাহসী, নিবেদিতপ্রাণ, কর্মীবান্ধব এবং সংগ্রামী সংগঠক। দলের দুঃসময়ে নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর অকাল মৃত্যু ছাত্রদলের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব দান করেন এবং তাঁর পরিবারকে শোক সহ্য করার তাওফিক দেন।”

বৃহস্পতিবার বাদ আসর ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম সুজার জানাযায়, বিএনপি ও সকল অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহন করেন এবং সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম