২৭.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মোঃ আজিজুল হক নিজ এলাকা উপজেলার কলতাপাড়া এলাকায় আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার ব্যবসায়িক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, এলাকার বিভিন্ন সমস্যা এবং সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সাথে আলোচনা করেন তিনি। মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাফেজ মোঃ আজিজুল হক এসময় নেতাকর্মী ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিদেরকে তার বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

একই সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে এবং দেশের সার্বিক উন্নয়নে  কাজ করে যেতে পারেন—সেজন্যও সকলের  দোয়া কামনা করেন।
পরে বিএনপির নেতাকর্মী ও এলাকার শুভানুধ্যায়ীরা দীর্ঘ সময় তার সাথে অবস্থান করে দলের দুঃসময়ে বিভিন্ন সময়ে জেল, জুলুম আন্দোলনের সাথী নেতাকর্মীদের নিয়ে সেই দুঃসময়কার সৃতিচারন করে একসাথে সুখে দুঃখে ছিলেন এবং ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম