২৭.৩১°সে, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে গত ৩০ জুন রাতে আলোচিত ড্রাইভার মানিক হত্যাকান্ডে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক(ভারপ্রাপ্ত)হাবিবুল ইসলাম খান শহিদকে হত্যাকান্ডের নির্দেশদাতা হিসেবে জড়িয়ে গত ৭ জুলাই দৈনিক ইনকিলাবের অনলাইন পোর্টালে গৌরীপুরে শ্রমিকনেতা হত্যাকান্ড: ৩ নেতা বহিস্কার হলেও গ্রেফতার নেই,”ক্ষুদ্ধ পরিবার” শিরোনামে সংবাদটি প্রচার হয় পরবর্তিতে ১০ জুলাই পত্রিকার প্রকাশিত উক্ত শিরোনামে বাংলাদেশ পাতায় প্রকাশিত হয়।
উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ ও প্রচারে প্রতিবাদে গৌরীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিরা শনিবার (১১ জুলাই) দুপুরে গৌরীপুর প্রেকক্লাবে এক সংবাদ সম্মেলনে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক(ভারপ্রাপ্ত)হাবিবুল ইসলাম খান শহিদ উক্ত হত্যাকান্ডের সাথে কোন ভাবেই জড়িত নেই বলে উল্লেখ করে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান,উক্ত হত্যাকান্ডে ৮ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় নিহতের স্ত্রী মোছাঃ সুমাইয়া আক্তার সেলিনা বাদী হয়ে মামলা দায়ের করেন, সে মামলায় গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক(ভারপ্রাপ্ত)হাবিবুল ইসলাম খান শহিদের নাম নেই। উক্ত সংবাদ প্রচারে তথ্য অনুসন্ধান না করে সংশ্লিষ্টদের কোন বক্তব্য না নিয়েই উক্ত সংবাদ প্রচার করায় তার মানহানি হয়েছে এজন্য তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একই সাথে এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান।
উক্ত সংবাদ প্রকাশিত হওয়ায় “দৈনিক ইনকিলাব” পত্রিকার নিজস্ব সংবাদদাতা ওই হত্যাকান্ডের সাথে জড়িয়ে আমাকে বা গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক(ভারপ্রাপ্ত)কে হেয় প্রতিপন্ন বা সামাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র এই নেতা আরও জানান, যেকোনো ধরনের হত্যা, নাশকতা বা অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সোচ্চার। দল কখনো কোনো অপরাধের দায় নেবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপি’র আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সোবহান সুলতান, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন খোকন, হারুন-অর-রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ গৌরীপুর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম