৩২.৫২°সে, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রবিবার(২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মনিটরিং কমিটির সভায় আলোচ্যসূচি তুলে ধরে সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লিপি,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।

সভায় উপজেলার বরাদ্দকৃত সার যেনো বাইরের কোন উপজেলায় না যায়, প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পান,বিক্রেতারা যেনো সার চড়া দামে বা ক্যাশ মেমো এবং উপযুক্ত ঠিকানা উল্লেখ ছাড়া বিক্রয় করতে না পারে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেনো তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা আলোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

এতে গৌরীপুর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, কৃষি সম্প্রসারন অফিসার ওয়াহেদুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম