৩৬.১৭°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অর্থ দিয়ে অ্যাপ ব্যবহারের সুযোগ এনেছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটার। প্রাথমিকভাবে দুই দেশের অ্যাপ স্টোরে নতুন এই সার্ভিস যোগ করেছে তারা।
বিবিসি জানিয়েছে, ‘টুইটার ব্লু’ নামের একটি অ্যাপ প্রকাশ করেছে কোম্পানিটি। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে মূল্য প্রায় তিন ডলার করে।
এই অ্যাপ দিয়ে টুইটার চালানোর সময় কী কী বাড়তি সুযোগ পাওয়া যাবে, তা নিশ্চিত করেনি টুইটার। স্টোরে তালিকাভুক্ত হলেও সাধারণ ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না।
টুইটার আগে জানিয়েছিল, পেইড গ্রাহকদের জন্য তারা বিশেষ কিছু ফিচার নিয়ে কাজ করছে।
বিবিসি জানিয়েছে, এটি দ্রুত চালু করবে টুইটার। তবে এখনই তারা বিস্তারিত জানাতে নারাজ।
জেন ম্যানচান নামের এক প্রযুক্তি ব্লগার প্রথম এই সার্ভিস ব্যবহার করেন। তিনি জানিয়েছেন, নতুন অ্যাপে ‘‘আনডু টুইট’’ নামের একটি ফিচার আছে। পাশাপাশি বড় লেখা সহজে পড়া যাচ্ছে।
ম্যানচানের দাবির সত্যতাও নিশ্চিত করেনি টুইটার।
তারা আগে বিবিসিকে বলেছিল, ‘আয় বাড়াতে টুইটারের ফিচারে বৈচিত্র্য আনা হচ্ছে।’
কোম্পানিটি ইতিমধ্যে জানিয়েছে, বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর পথ খুঁজছেন তারা।
গত মাসে টুইটারে “tip jar” নামের একটি নতুন ফিচার যোগ করা হয়। এর মাধ্যমে অন্য নেটওয়ার্কে টাকা পাঠানো যায়।