২৮.৯৯°সে, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষে বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী গড়ে তোলার লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ২৯ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল কুমার রায়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারি শিক্ষক নুরুল আমিন, নুরুল আমিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হালিম, মোঃ মোজান্মেল হক, আব্দুল হান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারে বিজ্ঞান মেলায় ১১টি স্টল রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম