৩০.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরের নকলায় ৭ নং টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকায় রুমানা আক্তার(১৫) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। স্থানীয় ওসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে থেকে জানা যায়, রুমানা আক্তার প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পরিবারের লোকজনের সাথে রাতের খাবার খেয়ে তার নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠতে অস্বাভাবিক দেরি দেখে পরিবারের লোকজন রুমানার শয়ন কক্ষে গিয়ে দেখেন সে গলায় ফাঁস দিয়ে ঘরের শারকের সাথে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমান মিয়ার মেয়ে রুমানা আক্তার মেধাবী ও শান্ত স্বভাবের ছিলো। সে কেন আত্মহত্যার মতো এমন ঘটনা ঘটালো তা বুঝা বা বলা মুশকিল। পুলিশি তদন্তে আত্মহত্যার আসল কারন জানা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, লাশের সুরতহাল করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সে কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এবিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম