৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
“আমরা সংবাদকর্মীদের নিরাপদ জীবন চাই মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানবিক বাংলাদেশ চাই “এই স্লোগানকে সামনে রেখে গত ২৮ সেপ্টেম্বর আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসে ময়মনসিংহের “ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ(এফ.আর.এস.বি)ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কমিটির যাত্রা শুরু।এ উপলক্ষ্যে নতুন বাজার মিন্টু টাওয়ার নিজ কার্যালয়ে পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসাথে এক অনাড়ম্বর জমকালো পরিবেশে একটি বিশেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে কেক কাটা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মিনহাজ শেহাব ফুয়াদ।
জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সুলতান আহমেদ বাপ্পীর সভাপতিত্বে ও তথ্য প্রতিদিনের নির্বাহী প্রধান সুমন চন্দ্র ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক এম আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুজ্জামান দুদু, দৈনিক জাহানের স্টাফ রির্পোটার মোঃ শহীদুল ইসলাম,গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহীন। গণসংযোগ নিউজের সম্পাদক এম আনিসুর রহমান, উপ সম্পাদক দেবব্রত রায় বাপ্পি, দৈনিক যুগান্তর ধোবাউড়া প্রতিনিধি আবুল হাসেম, ভালুকা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃআমিনুল ইসলাম নিরব, গৌরীপুর বার্তা প্রতিনিধি হুমায়ুন কবীর সুমন,দৈনিক জনতার কন্ঠস্বর শ্রী সুশান্ত মজমদার শান্ত,প্রমুখ।উপস্থিত ছিলেন শাশ্বত বাংলার ষ্টাফ রির্পোটার রাজু আহমেদ,সাংবাদিক শাহীনুজ্জামান প্রিন্স, সুলতান মাহমুদ,মো শফিকুল হক,মোঃ মাহমুদুল হাসান, মোঃ সাইফুজ্জামান, ফারুক হোসেন,অমিত রায় মিঠু,শহীদুল ইসলাম প্রমূখ
সহ সকল সাংবাদিকদের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় হয়। প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত ও পেশাগত দায়িত্বের নানাদিক তুলে ধরেন। আলোচনা শেষে উপস্থিত সকলকে উপহার তুলে দেয়া হয়।