৩০.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জামালপুরে রেলক্রসিং পার করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘঠনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন।রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রমের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ২৫৫ নম্বর লোকাল ট্রেনটি টহল পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয় বলে জানান,সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।
এ সময় ঘটনাস্থলেই কনস্টেবল আহসানুল হক মারা যান। গুরুতর আহত হন আরেক পুলিশ সদস্য মো. আরিফ (৪০)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মো. আহসানুল হক (৩৫) নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গতবছরের ডিসেম্বরে জামালপুর সদর থানায় যোগ দিয়েছিলেন।