২৮.৯৯°সে, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা কমিটির উদ্যোগে বোর ধানের বর্তমান মফস্বল বাজার দর মণ প্রতি ৭০০/৭৫০ টাকা বিক্রয় মূল্য থাকার প্রতিবাদে ধানের মণ প্রতি মূল্য মাত্র ৮০ টাকা বৃদ্ধিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে মণ প্রতি মূল্য ১৫০০ টাকায় উন্নীতের দাবিতে কৃষকদের এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৮ মে (বুধবার) সকাল সাড়ে আটটায় মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর ফকির বাড়ি মোড়ে, ময়মনসিংহ-বেকৈরহাটী মহাসড়কের পাশ্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায়
কৃষক সমিতি গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌ. রিয়াজুল হাসনাতের সঞ্চালনায় এবং সভাপতি মজিবুর রহমান ফকিরের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতি গৌরীপুর উপজেলা কমিটির সম্মানিত সহ-সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন হেলিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন, কৃষক সমিতি মাওহা ইউনিয়ন কমিটির সভাপতি লুৎফুর মিয়া। স্থানীয় উপস্থিত কৃষকদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জনাব ফক্কর উদ্দিন মাস্টার, মো. স্বপন মিয়া, মো. হারুন অর রশিদ, নজরুল ইসলাম, উসমান গনি প্রমুখ।