২৯.১°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরের গ্রামে গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেছ ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
শুক্রবার(৩ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজার ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে ৩১ প্রচারপত্র বিতরণ করেন।
জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, বিএনপি জনসাধারণের দল এবং বিএনপি নির্বাচনমুখী দল। কিন্তু আগামী ২০২৬ সালে ১২ জানুয়ারি নির্বাচন বিএনপির জন্য কোন সুখের নির্বাচন নয়। অতীতের যেকোন নির্বাচনের চেয়ে এই নির্বাচন বিএনপির জন্য খুব বেশি চ্যালেঞ্জিং। নির্বাচনকে সামনে রেখে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে গ্রামে গ্রামে মানুষের দ্বারে ছুটে যাচ্ছি। ভোটারদের কাছে ৩১ দফা তুলে ধরছি। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
৩১ দফা প্রচারপত্র বিতরণে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, ময়নসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মজিবুর রহমান, আনোয়ার হোসেন, হান্নান তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান পিপলু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আতাউর রহমান, গৌরীপুর পৌর ছাত্রদলের সদস্য শাহীন আলম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম, যুবদল নেতা মো. আল-আমিন, রমজান হোসেন বাদল, শিপন মিয়া, জহিরুল ইসলাম রমজান, সোহাগ মিয়া, রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা মোকছেদুল মোমেন, কলেজ ছাত্রদল নেতা নাসিম শাহ আকন্দ, কাইয়ুম শাহ আকন্দ প্রমুখ।