২৯.৮°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জ্বালানী তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জে পুলিশের গুলিত নিহত বিএনপি নেতার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ার এর নির্দেশনায় তারাকান্দা উপজেলার কামারিয়া, রামপুর ও বিসকা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে, রবিবার(৪ সেপ্টেম্বর)বিকেলে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজারে বিশাল এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য কাজী আব্দুল বাতেন,সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান এম শামছুল হুদা, সাবেক ভিপি এ্যাড.দুলাল মিয়া,উপজেলার অন্যতম নেতা ইবনে কাশেম,শামিম তালুকদার, সিনিয়র নেতা বাবুল আহমেদ প্রমূখ।
সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এম এ হামিদ ও যুবদল নেতা খায়রুল ইসলাম।