৩৩.৭৯°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আজ। দিবসটি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদ, বিপ্লব হাসান,নূরে আলম সিদ্দিকী রাকিব ও জুবায়ের আহমেদ কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করেছেন গৌরীপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(৫আগস্ট) সকাল ৯ টায় উপজেলার নির্বাহী অফিসার মিজ আফিয়া আমিন পাপ্পা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রথমে কলতাপাড়া বাজার সংলগ্ন শহীদ বিপ্লব হাসানের কবরে, রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামে শহীদ জুবায়ের আহমেদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম দুলাল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহউদ্দিন সোহেল সহ উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম