৩৫.৪°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গৌরীপুর একটি অসাম্প্রদায়িক শহর। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করেন। এখানে কখনোই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি। প্রতিমা ভাঙচুরের বিষয়টি অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক’।
শুক্রবার রাতে বিএনপির এই নেতা দলীয় নেতা-কর্মীদের নিয়ে গৌরীপুর পৌর শহরের গোবিন্দ জিউড় মন্দিরে ক্ষতিগ্রস্ত দুর্গাপূজার প্রতিমা পরিদর্শন করে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময়কালে এই আহ্বান জানান। হাফেজ মোঃ আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি তিনি বলেন, ‘হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না। প্রয়োজন হলে মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতা-কর্মীরাও পাহাড়া দিবে। পাশাপাশি কেউ যদি দুর্গোৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর ভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেত্রী।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর, গোবিন্দ জিউড় মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এষ, গৌরীপুর মধ্যবাজার পূজামণ্ডপ কমিটির সভাপতি রঞ্জিত সাহা।
প্রসঙ্গত, গৌরীপুর গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে গৌরীপুর পৌর শহরের গোবিন্দ জিউড় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। পুলিশ ইয়াসিন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।