৩৫.৩৪°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পুরাতন রাজবাড়ীর গোবিন্দবাড়ীতে গোবিন্দজিউর মন্দিরে নির্মাণাধীন দুর্গাপূজার সবগুলো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। প্রতিমা ভাঙ্গার সময় স্থানীয়রা হাতে নাতে আটককরে মো. ইয়াসিন (১৭) নামে এক তরুনকে। পরে সকালে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলথেকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
আটককৃত মো. ইয়াসিন (১৭) গৌরীপুর উপজেলার গজন্দর গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে। পরিবারের দাবী ইয়াসিন মানসিক ভারসাম্যহীন এবং প্রতিবন্ধী ভাতাভুগী।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম,গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, ময়মনসিংহ-১৪ এর র্যাবের কোম্পানি কমান্ডার মোঃ সামছুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জ্জা মাজহারুল আনোয়ার।
মধ্যবাজার পুজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত সাহা জানান, প্রতিবছর মধ্যবাজারে সার্বজনিন দুর্গপুজা উদযাপন করেন এবং ২০দিন ধরে গোবিন্দজিউর মন্দিরটিতে এই প্রতিমা বানানোর কাজ চলছিল প্রতিমার কাজ শেষ পর্যায়ে ছিল শুধু রং এর কাজ বাকি ছিল।পূজা শুরুর ২দিন আগে মন্দির থেকে মণ্ডপে প্রতিমা নেওয়ার কথা ছিল। এবারই প্রথম প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল বলে তিনি উল্লেখ করে আরও বলেন,এখন নতুন করে প্রতিমা বানানো হয়ত সম্ভব হবেনা তাছাড়া এর মেরামত করাও যাবে কিনা কারিগরের সাথে কথা বলছি। এ ঘটনার দৃষ্টান্ত মুলক বিচার চান সকল সনাতন ধর্মিরা।
গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে,পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন সরকার জানান, এখানে কোনসময় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে নাই এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দুষীর দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।
প্রশাসনের পক্ষথেকে এ ঘটনার সুষ্ট তদন্তের আশ্বাস সহ উপজেলার সব মন্দিরে নিরাপত্তা জোরদারের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।