৩৫.৪°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সমাজের নিম্ন মধ্যবিত্তদের সহায়তায় ওএমএস কার্যক্রম ০১ সেপ্টেম্বর’২২ থেকে শুরু করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ওএমএস কমিটির আয়োজনে ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ আগস্ট) বিকালে গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে প্রস্তুতিমূলক সভায় ওএমএস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে উপজেলা ওএমএস কমিটির সদস্য-সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয় যে, সারাদেশের ন্যায় গৌরীপুর পৌর শহরে ০১ সেপ্টেম্বর’২২ থেকে শুরু হবে সরকারের ওএমএস কার্যক্রম এতে গৌরীপুর পৌরসভায় ৫টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবেন এতে প্রতি জন ক্রেতা ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে এ চাল ক্রয় করতে পারবেন।
পৌর শহরের উত্তর বাজারের ডিলার সুশান্ত সাহা, স্টেশন রোডের ডিলার তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকার ডিলার আব্দুল মোন্নাফ, কালিপুর দৈনিক বাজারের ডিলার দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যম তরফের ডিলার ইকরাম হোসেন মামুন এই ৫জন ডিলার সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বিক্রয় করবেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলারগণ ।