৩৪.৮৩°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ এর উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট কতৃক ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ” আলোচনা সভা ও ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন গৌরীপুর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার পরিচালক মোঃ আজমল হক। তিনি তার বক্তব্যে বলেন”মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সকলকে সরকারের সাফল্য তুলে ধরার জন্য অনুরোধ করেন।
ইমামগন আমাদের সমাজের প্রধান ব্যাক্তি উল্লেখ্য করে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক,বাল্য বিবাহ,টিকা গ্রহণ ইত্যাদি বিয়য়ে জুম্মার দিনে সকল মুসল্লিদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত ইমানগনদেরকে আহবান জানান। অনুষ্ঠানে অতিথিগণ সকল ইমাম মোয়াজ্জিনদের কল্যাণ ট্রাষ্টের সদস্য হওয়ার আহবান জানান।
উল্লেখ্য যে, ইমাম মোয়াজ্জিনদের কল্যাণ ট্রাষ্টের সদস্যদের মধ্য হতে নির্বাচিত সদস্যদের প্রতিবছর কর্জে হাসানা বাবদ ৪০০০/- টাকা দেয়া এবং কর্মসংস্থান এর জন্য ১৫০০০/- সুদ মুক্ত ঋণ দেয়ার বিধান রয়েছে।