৩১.৪৭°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী মামুনকে (২২) আটক করেছে পুলিশ।
নাটোরের গুরুদাসপুরে খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার বিয়ে করেছিলেন প্রায় ১৮ বছরের ছোট নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুনকে।
প্রথমে ফেসবুকে তাদের পরিচয়ের মাধ্যমে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং গত বছরের ১২ ডিসেম্বর কাজি অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন।
ভালই চলছিল তাদের সংসার এ নিয়ে মিডিয়ায় ব্যাপক অালোচিত হয়েছিল তাদের বিয়ে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি Gnews24bd.comকে নিশ্চিত করেছেন।
মামুন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। নিহত শিক্ষিকা মোছা. খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো. খয়ের উদ্দিনের মেয়ে।