২৮.১৫°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:  ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্থরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো’- এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাবের ২০২৩-২০২৪ সেশনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৪মে বৃহস্পতিবার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি খাইরুল ইসলাম আল আমিন আহবায়ক ও দৈনিক জনকন্ঠ ঈশ্বরগঞ্জ উপজেলার নিজস্ব সংবাদদাতা হুমায়ূন কবীরকে সদস্য সচিব নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এ কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি (দৈনিক ঢাকা প্রতিদিন) , যুগ্ম আহ্বায়ক আবুল বাশার লিংকন (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন), হোসাইন মোহাম্মদ তারেক ( দি ডেইলি মর্নিং গ্লোরী), অর্থ সম্পাদক মোঃ জাহিদ হাসান (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান (দৈনিক আজকের সংবাদ)।

এর আগে গত ২ মে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান খাইরুল ইসলাম আল আমিন আহবায়ক ও হুমায়ূন কবীরকে সদস্য সচিব নির্বাচিত করে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নিদের্শ দেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম