২৮.১°সে, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মানব আর্তসেবা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূূর্তি ও দ্বিতীয় বর্ষে পর্দাপন উদযাপন উপলক্ষে করোনা কালিন সময়ে সেবাদানকারি ও সেচ্চাসেবকদের মানবতায় রক্তদান উপলক্ষে ঢাকার সেগুনবাগিচার কচিকাচা মিলায়তনে ১৫০টি মানবসেবায় নিয়োজিত সংঘঠনকে সম্মাননা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মানবসেবায় বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে ময়মনসিংহ রক্তযোদ্ধাদের পরিবারও সম্মাননায় ভুষিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর)উক্ত সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠানে মানব আর্তসেবা ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব সরুয়ার সালেহীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি ইসলামী সংগীত শিল্পী আল্লামা মুহিব খান,ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ফরায়েজ চৌধুরীর পক্ষে আপেল মাহমুদ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন মানবসেবায় নিয়োজিত সংঘঠনের সদস্য ও মানব আর্তসেবা ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।