৩২.৩২°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে নতুন ভোটারদের ছবি তোলা, দশ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ও স্বাক্ষর নেয়া এবং নিবন্ধন (ডাটা এন্ট্রি) কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (০৯ আগস্ট) উপজেলার সিধলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত কার্যক্রমের অানিষ্ঠনিক ভাবে উদ্বোধন করেন,গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার, সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনসহ আরো অনেকেই। আগামী ১২ আগস্ট পর্যন্ত এ ইউনিয়নের ভোটারদের ছবি তোলা সহ অনান্য কার্যক্রম চলবে।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার সজল চন্ত্র সরকার বলেন, এলাকায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীগণ। সেই তথ্যের ভিত্তিতে আজ থেকে এই ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন তিন ওয়ার্ড ভাগ করে নতুন ভোটারদের ছবি তোলার কাযর্ক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
এরপরে অনান্য ইউনিয়নে ১নং মইলাকান্দা ইউনিয়নের কাউরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩, ১৪, ১৬, ১৭ আগস্ট, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৮ আগস্ট থেকে ২১ আগস্ট, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,২২ আগস্ট থেকে ২৫ আগস্ট, ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট, ৩নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর, ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৩ সেপ্টেম্বর ০৬ সেপ্টেম্বর, ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর, ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর, ৯নং ভাংনামারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর, এবং সর্বশেষ ২১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর গৌরীপুর পৌরসভা কার্যালয়ে উক্ত নতুন ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম চলবে।
এরমধ্যে যদি কেউ কোন সমস্যায় ছবি তোলা থেকে বাদপড়েন তাহলে পরবর্তীতে ভোটারদের ছবি তোলা হবে
২৫ সেপ্টেম্বর উপজেলার ০৫টি ইউনিয়নের সিধলা, মইলাকান্দা,গৌরীপুর সদর, মাওহা,সহনাটি এবং ২৬-২৭ সেপ্টেম্বর পৌরসভাসহ অপর ৫টি ইউনিয়নের পৌরসভা,অচিন্তপুর, বোকাইনগর, রামগোপালপুর, ডৌহাখলা,ভাংনামারি বাদপড়া ভোটারদের ছবি তোলা হবে গৌরীপুর সরকারী আরকে উচ্চ বিদ্যালয়ে।
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী এ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ২৮-৩০ হাজার হতে পারে। তাদের নির্ধারিত সময়ে স্ব স্ব কেন্দ্রে ছবি তোলা ও অন্যান্য কার্যক্রমের জন্য হাজির হতে অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সরকারের সকল জন-প্রতিনিধিবৃন্দ এক্ষেত্রে সহযোগীতা করছেন।
উল্লেখ্য যে, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে তারা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন। একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।