৩২.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুরা গ্রামে বৃদ্ধ মহিলা (৬০)দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে।

শনিবার (২৬ মার্চ) দুপুরে সরজমিনে গিয়ে জানা যায়, বাতিকুড়া গ্রামের একক একটি বাড়িতে বৃদ্ধ মহিলা কে একা পেয়ে দুই ছিনতাইকরী স্বর্ণ অলংকার লুট করার জন্য বাড়িতে প্রবেশ করে। বৃদ্ধ মহিলা তাদেরকে দেখা ফেলায় ধস্তাধস্তির এক পর্যায়ে বৃদ্ধ মহিলাকে জবাই করে।বাড়িতে অপরিচিত মানুষের আনাগোনায় স্থানীয় মানুষের সন্দেহের কারণ হয়। পরে বাড়িতে গিয়ে দেখতে পায় বৃদ্ধ মহিলার গলা কাটা লাশ৷ তখন দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের কে আটক করে তারাকান্দা থানায় জানালে, খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল খায়ের সহ সঙ্গীয় ফোর্স। ঘটনা স্থল পরিদদর্শন করেন,ময়মনসিংহ জেলা সিআইডি সহ ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা৷
পরে আসামী দুজনকে তারাকান্দা পুলিশ হেফাজতে নিয়ে যায় ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম