৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানী ঢাকার খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল খায়েরকে খিলক্ষেত থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে নিকুঞ্জ-২ এর জামতলার নিজ বাসা থেকে আটক করেছে।আটককৃত আবুল খায়ের ‘পিলার খায়ের’ নামেই পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবুল খায়ের নিজ বাসায় অবস্থান করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ মঙ্গলবার(১০জুন)রাত ১১টার দিকে তার বাসা ঘিরে ফেলে। কিছু সময় ক্ষেপণ হলেও রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ(ওসি)কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম