৩৩.৬৬°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হকের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ।
জানা যায়, শনিবার(৩১ মে) হালুয়াঘাটে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহাদাৎ বার্ষিকীর এক অনুষ্ঠান যোগ দেন। অনুষ্ঠান শেষে তিনি হালুয়াঘাট অবস্থান করছিলেন, তখন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক ব্যারিস্টার রুমিন ফারহানার সাক্ষাত করে গৌরীপুর উপজেলা বিএনপির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য মাজারুল ইসলাম চৌধুরী।গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিসু, ময়মনসিংহ উত্তর জেলা মৎসজীবীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মন্ডল।ডৌহখোলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সহ হালুয়াঘাট উপজেলা বিএনপির নেতা কর্মীবৃন্দ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম