৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা শহরে অধ্যয়নরত সুনামগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি কমিটি গঠন করা হয়েছে।
গত (২১ জানুয়ারি)মঙ্গলবার  রাতে সংগঠনের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলার মকবুল হোসাইন নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্যনগর উপজেলার সিরাজুম মুনীর মুস্তাকিম।

সভাপতি মকবুল হোসাইন নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক সিরাজুম মুনীর মুস্তাকিম সিদ্ধেশ্বরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক সিরাজুম মুনীর মুস্তাকিম বলেন,সুনামগঞ্জ জেলা অন্যান্য জেলা থেকে এখনও শিক্ষার হারের দিক থেকে পিছিয়ে রয়েছে। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাঙলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুনামগঞ্জের শিক্ষার বিস্তারে কাজ করবো।তিনি আরও বলেন, ঢাকায় অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার সকল শিক্ষার্থীদের মধ্যে আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, পরস্পরের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক, আর্থিক ভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সামাজিক ও কল্যাণমূলক সকল কাজের সাথে  সংগঠনের সম্পৃক্ততা নিশ্চিতকরণ আমাদের মূল লক্ষ্য। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে বলা হয়, আগামী ১ বছর এই কমিটি কাজ করবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম