৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।শনিবার (৫ অক্টোবর) নিজের প্রতিষ্ঠিত উত্তরা বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই রাত ৩.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আগে থেকেই তিনি স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। ‘মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর জন্ম গ্রহন করেন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। সেসময় তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান সরকারের উপ-প্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। পরে একই বছরের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।
এরপর ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম