৩০.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সেচ্ছাসেবী সংগঠন “হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র ২০২২-২০২৩ সনের নতুন কার্যকরি কমিটির অনুমোদিত হয়েছে৷কার্যকরী পরিষদের নতুন নেতৃত্বে সভাপতি হলেন আসাদুল্লাহ গালিভ ও সাধারণ সম্পাদক হলেন মনিরুল ইসলাম।
সংগঠনটি ২০১৪ সাল থেকে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্য কিছু করার প্রয়াস নিয়ে উক্ত সংগঠনের যাত্রা শুরু করে । সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত সাধারণ সুবিধাবঞ্চিত ও অসহায় অসচ্ছল মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, “হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” সেচ্ছাসেবী সংগঠনটি ব্লাড ম্যানেজ, চাকরির সন্ধান,পথশিশুদের স্কুল, ত্রাণ বিতরণ ও দুর্যোগ কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে৷