৩০.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরপুরের নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জানুয়ারি) বিকেলে চরবসন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চর অষ্টধর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খোকন মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু।
এসময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম মোনায়েম সরকার, যুগ্ম আহবায়ক আহসান হাফিজ খান, শেরপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেহেনা আক্তার লিপি, চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডল, নকলা পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম কেসু, উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি সমর্থিত জনতা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম