২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাং এর আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি লোহার দন্ড ও একটি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ উজ্জল হোসেন (১৯), মোঃ রনি (১৯), মোঃ ইমন হোসেন (১৮), মোঃ কালাম হোসেন (১৯) ও মোঃ আলমগীর হোসেন (১৯)। বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় বিজ্ঞপ্তিতে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়নি।
এর আগে গতকাল বুধবার রাত রাত ১ টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং বৃহস্পতিবার ভোর ৫ টায় সিদ্ধিরগঞ্জের ধনু হাজী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার কিশোর গ্যাং এর সদস্যরা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বেশ কিছুদিন যাবৎ পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এছাড়াও সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয় কিশোর গ্যাং এর এই সদস্যরা।

এদিকে আসামিদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম