৩১.১৯°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে নির্বাচন করেন।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসান মারুফ গৌরীপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুদের খেলাধুলা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, প্রতিটি স্কুলে মা সমাবেশ/অভিবাবক সমাবেশ করন, টিফিন বক্স বিতরণ, স্কুল ব্যাগ বিতরণ, স্কুল বেঞ্চ বিতরণ, গরিব পরিবারের শিশুদের স্কুল ড্রেস,খাতা ও পেন্সিল, রঙ পেন্সিল, ডায়েরী বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের জমি জটিলতা নিরসন,ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদানের পাশাপাশি কাব স্কাউট গঠন, শিক্ষকদের মনোবল বৃদ্ধিসহ প্রাথমিক বিদ্যালয়ের আমূল উন্নয়ন সাধন করেন।
তার এ ধরনের কার্যক্রমের জন্য ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগের অপর তিনটি জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন,জামালপুরের ইসলামপুর উপজেলার ইউএনও মোঃ তানভীর হাসান রুমান, শেরপুরের ঝিনাইগাতির ইউএনও মোঃ ফারুক আল মাসুদ, নেত্রকোনার দুর্গাপুরের ইউএনও মোঃ রাজিব উল আহসান। সূত্র জানায় আগামী সোমবার (১০ অক্টোবর) বিভাগীয় পর্যায়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

ইউএনও হাসান মারুফ ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালের ৭আগস্ট যোগদান করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, হবিগঞ্জ ডিসি অফিস ও ইউএনও হিসাবে প্রথম গৌরীপুরে যোগদান করেন ২০২০ সালের ১০আগস্ট, চট্রগ্রাম কর্ণফুলীর কৃতি সন্তান হাসান মারুফ বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন ও মনোয়ারা বেগমের সন্তান, সহধর্মিণী নুসরাত নাহার একমাত্র মেয়ে মিফতাহুল জান্নাত।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম