৩২.৫৭°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।
বুধবার (০৮ মে) সকালে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফুলপুর উপজেলা সদরে ফেরার পথে সকাল পৌনে ৬টার দিকে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুমড়ে-মুচড়ে যায় ইউএনওর গাড়ি।এতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা ইউএনওকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস জব্দ এবং হেলপারকে আটক করা হয়েছে।