৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ এপ্রিল) শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সনাতন সেবা সংঘের সভাপতি প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, সনাতন সেবা সংঘের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, বিসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী খান।
অনুষ্ঠানের শুরুতেই সদস্য ত্রপা মজুমদারের বেদ স্তুতি পাঠ ও সহ-সভাপতি রতন দেবনাথের পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্টান সূচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী, সনাতন সেবা সংঘের লক্ষ্য, আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন সহ-সভাপতি প্রমোদ চন্দ্র ভৌমিক, সংঘের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন সহ-সভাপতি বরুন চন্দ্র দাস।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ৩৩ জন, উপদেষ্টা ২১ জন এবং ১০ টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে রজনীগন্ধা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং দায়িত্বপত্র বুঝিয়ে দেওয়া হয়।
সংগঠনটি গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, ময়মনসিংহ সদর চার উপজেলার দশটি ইউনিটে কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম