৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী ২২শে এপ্রিল, ২০২২ তারিখে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে সমস্ত জেলা উপজেলার আবেদনকারীগণ পরীক্ষায় অংশগ্রহন করবেন, ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ। নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি। টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর। যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা। কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালি জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলা।
তাছাড়া মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম