২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নারী নিপীড়নের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিছিলটি কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি কলেজ ক্যাম্পাস এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেয়া হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা করা হয়েছে এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হুমকিদাতা ও হেনস্তাকারী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আলম,সিনিয়র সহসভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক মো. আলম খান, ২ নং গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আলাদিন মোল্লা, ছাত্রদল নেতা মোস্তাকিম হাসান বাবু, রাহাদ, কাইয়ুম, সাকিব প্রমুখ।