২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মায়ের মমতা কল্যাণ সংস্থা’ দুস্থদের সহায়তায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়নের গজহরপুর, খিচা ও কাকনিকোনা ইউনিট নতুন ১৫, ১৬, ও ১৭ নং ইউনিটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার নতুন কাকনিকোনা ইউনিটের সভাপতি মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্বে খিচা ইউনিটের সভাপতি জনাব মোঃ আঃ হামিদ মাস্টারের সঞ্চালনায় সংস্থার নতুন ৩টি ইউনিটের ১৫০জন দুস্থ অসহায়দের মাসিক সহযোগিতার টাকা আনুষ্ঠানিক ভাবে বিতরনের মাধ্যমে উদ্ভোধন ঘোষনা করেন মায়ের মমতা কল্যাণ সংস্থার সন্মানিত উপদেষ্টা বিশিষ্ঠ ব্যবসায়ী মা অটো রাইসমিলের সত্বাধিকারী জনাব হুমায়ুন কবির খোকন। এ সময় হুমায়ুন কবির খোকন বলেন, এ সংগঠনটি সেবামূলক একটি সংগঠন। সেবামূলক কার্যক্রম প্রদান করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আজকে এই সংগঠনের ৩টি ইউনিটের যাত্রা শুরু হলো। আমরা পরবর্তিতে আরও অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবো। এছাড়াও এই সংগঠন সমাজের যে কোন মানুষের সমস্যায় পাশে দাঁড়াবে এবং তাদের সমস্যা সমাধানে কাজ করে যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ঠ নাট্যকার ও কথাসাহিত্যিক অধ্যাপক ফজলুল হক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিষকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ ছালাম মন্ডল। সংস্থার উপদেষ্টা হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ, মায়ের মমতা কল্যাণ সংস্থার সদস্য ইয়াসিন সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক, প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর নাহার লিপি,শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,কাকনিকোনা ইউনিটের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন। গজহরপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার। কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম বাবুল, খিচা ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ মোশারফ হোসেনসহ উপকারভোগী দুস্থ পুরুষ ও মহিলারা। আলোচনা সভা শেষে সংস্থার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে সকল সদস্য ও সংস্থার সাহায্যকারী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদির লিটন। মোনাজাত শেষে ১৫০জন দুস্থদের মাঝে আর্থিক সহযোগিতার অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য যে, মায়ের মমতা কল্যাণ সংস্থাটি আত্ন সামাজিক সেবামূলক একটি সংগঠন। সংগঠনটি দীর্ষদিন যাবত দুস্থ অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছে।