৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর বিশিষ্ট যাত্রা অভিনেত্রী বীনা রাণী সরকারের লীজকৃত জমি অন্যের নামে বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে,দেশ বিখ্যাত অভিনেতা মৃত চিত্ত রঞ্জন সরকারের স্ত্রী বিশিষ্ট যাত্রা অভিনেত্রী মৃত বীনা রাণী সরকার ভূমিহীন হিসাবে গৌরীপুর সহকারি কমিশনার (ভুমি) বরাবরে আবেদন করিলে গত ১৯৭৬ইং সনে২৫ আগষ্টে লীজ প্রদান করে। যার ভিপি নং ১৩৬ (এন) আই /৬৯-৭০ জমির পরিমান ০৯ শতাংশ। পরবর্তিতে উল্লেখিত জমিটি বীনা রাণী ২০২০ ইং সনে ১২ অক্টোবর নন্দ কুমার দত্ত ভৌমিকের মেয়ে অন্যা দত্ত(তুলির) নামে লীজ প্রদানের জন্য আবেদন করেন। পরে বীনা রানী ২০২১ সনে ২৫ এপ্রিল মারা যান।
পরবর্তিতে উনার লিজের জায়গা ভূমি অফিস রহস্যজনক কারনে অন্যা দত্তের দরখাস্ত সরিয়ে ফেলে জনৈক সোমনাথ তালুকদার বাবুলের নামে লিজের জায়গাটি বন্দবস্ত করে দেয়। এদিকে অন্যা দত্তের পিতা নন্দ কুমার দত্ত লীজ বাতিলের জন্য ময়মনসিংহ জজ কোটে আবেদন করেন। কোর্ট ২০২৩ ইং সালের ১৬ নভেম্বর তারিখে যাহার স্বারক নং-ই – ৯৫। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর সুষ্ঠ তদন্ত করে পরবর্তি সিদ্ধান্ত গ্রহনের জন্য আদেশ দেয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি)র সুনন্দা সরকার প্রমার কাছে সোমনাথ তালুকদার বাবুলের নামে লিজের আবেদনটি জমা দেওয়ার তারিখ জানতে চাওয়া হলে তিনি বলেন,বলা যাবে না, এটি অফিসের গোপনীয় বিষয়।উল্লেখ্য, নন্দ কুমার দত্ত ভৌমিকের মা বিশিষ্ট যাত্রাশিল্পী ভারতী ভোমিক ও নিঃসন্তান বিশিষ্ট অভিনেত্রী বীনা রানীর সরকার সারা জীবন একত্রে বিভিন্ন অপেরায় কাজ করতেন ও একই জায়গায় বসবাস করতেন। তার কোন সন্তান না থাকায় ভরন পোষন, মৃত্যর শেষকৃত্য, শ্রাদ্ধসহ সকল অনুষ্টানাদি নন্দ কুমার দত্ত সম্পন্ন করেন।যা এলাকাবাসী অবগত। স্থানীয় সা্ংস্কৃতিক মহলের প্রত্যাশা বিষয়টি তদন্তপূর্বক আশু সমাধান জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি কামনা করছে

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম