৩৩.৬২°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফ্যামেলী কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ১হাজার ৭শত কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ৩১ জুলাই বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২টি স্পটে, ইউনিয়নের কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১শত কার্ডধারী ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬শত কার্ডধারী নারী পুরুষদের মাঝে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এসব পণ্য বিতরন করেছে।
টিসিবির নির্ধারিত ডিলারের মাধ্যমে এসব পণ্য একজন ক্রেতা ৪৭০ টাকার বিনিময়ে ১০০টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ৬০ টাকা কেজি দরে ২কেজি ডাল কিনতে পারছেন।
সাশ্রয়ী মূল্যে সিটিবির এসব পণ্য কিনতে ইউনিয়নের কার্ডধারী পরিবারের পুরুষ মহিলা সকাল থেকে লাইনকরে দাড়ীয়ে পণ্য নিয়ে যান।
টিসিবির এসব পণ্য বিক্রিতে ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রামপুলিশের সার্বিক সহযোগিতায় কার্ডধারীদের কোন ভোগান্তি ছাড়াই এসব পণ্যনিয়ে যাচ্ছেন।
পণ্য কিনে নেয়া কার্ডধারীদের সাথে কথা বলে জানাযায়, তারা তাদের কার্ডের মাধ্যমে কমদামে এসব পণ্য পেয়ে অনেক উপকৃত হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাকিল আহমেদ জানান, প্রতিটি ইউনিয়নেই নির্ধারিত ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের মাঝে সরকারের ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। এলাকার হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ এসব পণ্য পেয়ে অনেক উপকৃত হচ্ছেন।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম