২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কখনও মিথ্যাকথা বলবোনা কখনও অন্যায় কাজ করবোনা।
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, মূল্যবোধ গঠিত করার মানসে ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) গৌরীপুর পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদরাসার হলরুমে গৌরীপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ২৭৫ জন শিক্ষার্থীর মাঝে দুর্নীতিবিরোধী স্লোগান সংবলিত শিক্ষা উপকরণের মধ্যে স্কেল,খাতা, জ্যামিতি বক্স, পানির বোতল, টিফিন বক্স, কলমদানি, ছাতা, পার্স ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দূনীতি প্রতিরোধ কমিটি গৌরীপুর উপজেলার শাখার সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল।
তিনি তার বক্তব্যে বলেন, দুর্নীতি দমন কমিশন মনে করে, সততাই সর্বোত্তম নীতি এই উদ্দেশ্যে তরুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে টেকসই উন্নয়ন করার লক্ষে তরুন প্রজন্মের মধ্যে সততা নিষ্টাবোধ দুনীতির বিরুদ্ধে তীব্র ঘৃর্ণা সৃষ্টি এবং সর্বপুরী সচেতনতায় দুর্নীতি প্রতিরোধে স্ব স্ব এলাকায় স্কুল কলেজ মাদরাসায় সততা সংঘ গঠন করা হয়েছে। এর মাধ্যমে মানব বন্ধন, পদযাত্রা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, নাটক, বিতর্ক, কার্টুন, ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং সততা সংঘের সদস্যদের উদ্বুদ্ধ করতে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদরাসার উপাদক্ষ্য এমদাদুল হক, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র মৃধা, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মোহসিন, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ আব্দুল্লাহ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুপুর রানী ভট্রাচার্য, উপস্থিত ছিলেন, দূনীতি প্রতিরোধ কমিটি গৌরীপুর উপজেলার শাখার সহ সভাপতি সাজেদা আক্তার, সদস্য, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নুরুল আবেদিন সহ উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও সহকারি শিক্ষকবৃন্দ।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম