২৬.৭৬°সে, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুরে আজিজুল ইসলাম(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নেরর লামাপাড়া গ্রামে টাংগুয়া ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজিজুল ইসলাম নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জালশুকা ইউনিয়নের মহিষবেড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লামাপাড়া গ্রামে টাংগুয়া ব্রীজের নিচে পানিতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা গৌরীপুর থানায় জানালে গৌরীপুর থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। লাশ পানি থেকে উঠানোর পর নিহতের বড় ভাই খাজা হোসেন তার ছোট ভাই আজিজুল ইসলামের লাশ সনাক্ত করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।নিহতের পরিবার এখনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম