২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে চার খুচরা সার বিক্রেতাকে তের হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৯ আগস্ট) উপজেলার গৌরীপুর পৌরসভা এলাকার মাছ বাজার সংলগ্ন দোকানের মালিক মোঃ চান মিয়াকে চার হাজার টাকা ও অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার এলাকার খুচরা ব্যবসায়ী আল-আমিন-কে তিন হাজার টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

অপরদিকে গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোছাঃ নিকহাত আরা রামগোপালপুর ও কলতাপাড়া বাজারে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সংশ্লিষ্ট আইনে মোঃ জামাল ও ফিরোজ মিয়া নামীয় খুচরা সার বিক্রেতাকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সকল ডিলারের দোকানে স্টক রেজিস্ট্রার, ভাউচার নিরীক্ষা করা হয় এবং উপস্থিত ক্রেতা- বিক্রেতা ও জণগণকে সচেতন করা হয়, রশিদ ছাড়া সার ক্রয় বিক্রয় না করতে সতর্ক করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লিপি, সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গৌরীপুর থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

বেশি দামে সার বিক্রি এবং মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভ্রাম্যমান আদালতে চার খুচরা সার বিক্রেতাকে সর্বমোট তের হাজার টাকা জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,তিনি আরও জানান, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজারে সারের দোকান গুলোতে অভিযান চলবে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম