২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল ময়মনসিংহের গৌরীপুর উপজেলা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গৌরীপুর সহ দেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে।
এদিকে গৌরীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রা শেষে ২১ জন উপকারভোগীকে মিষ্টিমুখ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের নতুন ঘরের চাবি, দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান মাসুম, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নার লিপি, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডক্টর হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
উপজেলায় প্রথম পর্যায়ে ১০২টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ে ৪২টি, চতুর্থ পর্যায়ে ২১টিসহ সর্বমোট ১৯০টি ঘর ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর এবং জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল ময়মনসিংহের গৌরীপুর উপজেলা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে গৌরীপুর সহ দেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করে।
এদিকে গৌরীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে ২১ জন উপকারভোগীকে মিষ্টিমুখ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের নতুন ঘরের চাবি, দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।