২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে পল্লী চিকিৎসক (ভেটেরিনারি) এসোসিয়েশনের দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্টিত হয়েছে।
৮ আগষ্ট (সোমবার)পল্লী চিকিৎসক (ভেটেরিনারি) এসোসিয়েশনের উদ্যোগে গৌরীপুর কলেজ রোড মোড়ে অনুষ্টিত সন্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদন্দীতায় বিজয়ী হয়েছেন নূরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক পদে লটারীর মাধ্যমে মোঃ সামছুল ইসলাম (হেলিম) বিজয়ী হন।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হান্নান, মোঃ আমিনুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম,ইমরুল কাযেস,নূরুল হক,মোঃ জাহাঙ্গীর আলম মিলন,মোঃ সোহেল মিয়া রনি মিয়া। কোষাধ্যক্ষ পদে ইমরুল সামিউল(শান্ত)নির্বাচিত হন।
সন্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,মোঃ মফিজ উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মোঃ রিপন মিয়া,নুরুন নঈম মনন।প্রিসাইডং অফিসারের দায়িত্ব পালন করেন দিপক বসাক।
মোট ভোটার সংখ্যা ৬৫ জন। উপস্থিত ভোটার সংখ্যা ৫৯জন, অনুপস্থিত ভোটার স্যখ্যা ৬ জন।