২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রমিক সংকট নিরসনে স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহার করে কৃষক যাতে কম খরচে দ্রুত ক্ষেতের ধান ঘরে তুলতে পারে এজন্য কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে একসঙ্গে ধান কাটা, মাড়াই-ঝাড়াই ও বস্তাবন্দী করার আধুনিক কৃষি যন্ত্র জাপানের তৈরী ৫ টি ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন ও ৩টি ধান মাড়াই কল পাওয়ার থ্রেসার ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, মইলাকান্দা ইউনিয়নের, টাংগুয়া গ্রামের কৃষক মোঃ মোফাজ্জল হোসেন ও অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের জাহানারা বেগমকে চাবি হস্তান্তরেরর মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
১১এপ্রিল সোমবার বিকেলে গৌরীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি।
কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি জানান,চলতি অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় এ উপজেলায় পাঁচ জন কৃষককে প্রায় ৫০ ভাগের অধিক ভতুর্কি মুল্যে এ আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হচ্ছে।এ মেশিন ব্যবহারে কৃষকের শ্রমিক, সময় ও অর্থের সাশ্রয় হবে বলে তিনি জানান।
৫টি হারভেস্টার মেশিন পাওয়া কৃষকরা হলেন,
অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের জাহানারা বেগম,মইলাকান্দা ইউনিয়নের,টাংগুয়া গ্রামের কৃষক মোঃ মোফাজ্জল হোসেন,সিধলা ইউনিয়নের মনাটি গ্রামের কৃষক নয়ন আহমেদ, মাওহা ইউনিয়নের ধেরুয়া কড়েহা গ্রামের কৃষক মোঃ মনজুরুল হক, রামগোপালপুর ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের মোঃ ফারুক মিয়া এবং ৩টি ধান মাড়াই মেশিন(পাওয়ার থ্রেসার) পাওয়া কৃষকরা হলেন, মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের রুকন উদ্দিন, ডৌহাখলা ইউনিয়নের চরঘোড়ামারা গ্রামের হিমেল মিয়া, গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের আনোয়ার হোসেনকে এসব কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়।
অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মদ।ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংঘঠনের নেতা কর্মী,সাংবাদিক, কৃষক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।