২৭.৮১°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বর্তমান আমন মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ আগস্ট) সকালে গৌরীপুর অফিসার ক্লাবের সভাকক্ষে উপজেলা সেচ কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে উপজেলা সেচ কমিটির সদস্য-সচিব ও ময়মনসিংহ বিএডিসি সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লিপি, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক।
সভায় রাত ১২ টা হতে ভোর ০৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালু রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকা, এ বিষয়ে লিফলেট-মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে কৃষকগণকে সচেতন করা, সেচ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা সহ আরও বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণসহ সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালা উদ্দিন সোহেল , সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, আরডিও মোঃ শাহ আলম ও কৃষক প্রতিনিধি এখলাস উদ্দিন প্রমুখ।