৩৫.৬৮°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শীতের তীব্রতা বিবেচনায় আইএফআইসি ব্যাংক পিএলসি’র সকল শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রমের অংশ হিসেবে,ময়মনসিংহের গৌরীপুরে আইএফআইসি ব্যাংক পিএলসি গৌরীপুর উপ শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার,(১৩ জানুয়ারি) বিকেলে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায় আইএফআইসি ব্যাংক গৌরীপুর উপশাখা কার্যালয়ে এলাকার ৪০ জন হতদরিদ্র ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন, উপ শাখার অফিসার ইনচার্জ মেহেদি হাসান মুরাদ ও ক্যাশ অফিসার মোঃ সোহানুর রহমান।

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মেহেদি হাসান মুরাদ জানান, আইএফআইসি বাংলাদেশের প্রথম প্রজন্মের অন্যতম একটি সফল ব্যাংক। নিরাপদ ও আন্তরিকতাপূর্ণ ব্যাংকিং সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ব্যাংকটি ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সহযোগিতার পাশে দাঁড়িয়েছে, সেই ধারাবাহিকতায় প্রতিবছর ন্যায় এবার শীতেও আইএফআইসি ব্যাংক পিএলসি এর ১৪০০+ শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ কর্মসূচি চলছে ।
এই শীতে অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র কম্বল পেয়ে অত্যান্ত আনন্দ প্রকাশ করেন।

কম্বল বিতরনে উপস্থিত ছিলেন, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও ব্যাংকের গ্রাহক আলি হায়দার রবিন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মোঃ আবু সাঈদ প্রমুখ#

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম