৩২.২৬°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকির এমপি ছিলেন গনমানুষের নেতা, গৌরীপুরের উন্নয়নের রূপকার। তিনি রাত পোহালেই গৌরীপুরে চলে আসতেন, যেতেন গভীর রাতে।সারাদিন মানুষের কথা শুনতেন।গৌরীপুরকে জেলায় বাস্তবায়ন করা তার ছিল স্বপ্ন। উপরোক্ত কথাগুলো বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকির এমপি ‘র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলছিলেন।

২ মে শুক্রবার বিকেলে কলতাপারা সেবালয়ে ময়মনসিংহের জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনায় সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ কদ্দুছের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জম হোসেন বাবুল, সহ-সভাপতি আমিনুল হক শামীম,গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা প্রমূখ।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপটেন (অবঃ) মুজিবুর রহমান ফকির এমপির কবরে পুষ্পমাল্য অর্পন করে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম