২৮.৪৫°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


“মায়ের মমতা কল্যাণ সংস্থা’ দুস্থ অসহায়দের সহায়তায়
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া বাজার শাখা, সংস্থার নতুন ২১নং ইউনিটের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।,
এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) বিকেলে সাখুয়া বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় সংস্থার সাখুয়া বাজার ইউনিটের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক মনির হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের মমতা কল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ঠ নাট্যকার ও কথা সাহিত্যিক অধ্যাপক ফজলুল হক।
সাখুয়া বাজার ইউনিটটি সংস্থার সাবেক সদস্য গৌরীপুর বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন মাষ্টারের সৃতির প্রতি উৎসর্গকরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে, সংস্থার বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সংস্থার সদস্য গৌরীপুর বারুয়ামারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াসিন সরকার।

প্রধান অতিথি অধ্যাপক ফজলুল হক সংস্থার নতুন ইউনিটের আনুষ্টানিক ভাবে উদ্ভোধন ঘোষনা করে সদস্যদের মাঝে মাসিক সহযোগিতার টাকা বিতরন কার্যক্রমের শুভ সুচনা করেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তারুন্দিয়া এসেড কারিগরি বানিজ্যিক কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ, সংস্থার সাংঘঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক মাষ্টার, সাখুয়াবাজার ইউনিটের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম ফয়সাল,সাংঘঠনিক সম্পাদক সোহেল রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুম আব্দুল মতিন মাষ্টারের সহধর্মিনী শরিফা খাতুন। সংস্থার শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,সদস্য আব্দুল মালেক মাষ্টার, প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর নাহার লিপি। সাখুয়া বাজার ইউনিটের উপদেষ্টা বাবুল আলম সহ সাখুয়া বাজার ইউনিটের উপদেষ্ঠা কার্যকরি কমিটির সদস্য ও উপকার ভুগি তালিকাভুক্ত অসহায় দরিদ্র পুরুষ মহিলা সদস্য বৃন্দ।
আলোচনা শেষে দুস্থ সদস্যদের মাঝে আর্থীক সহযোগিতার অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, মায়ের মমতা কল্যাণ সংস্থাটি আত্ন সামাজিক সেবামূলক একটি সংগঠন। সংঘঠনটি দানশীল মানুষের আর্তীক সহায়তায় দীর্ষদিন যাবত দুস্থ অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম